ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জেমিনী সী ফুড পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২২.৪৪ শতাংশ। এছাড়াও এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের দর ১৬.৭৭ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং এডিএন টেলিকম লিমিটেডের ১৪.৫১ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নো এগ্রো, আরামিট, শমরিতা হসপিটাল, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, ওআইমেক্ম ইলেকট্রোডস, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ এবং কে অ্যান্ড কিউ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments