ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ১৩ নভেম্বর, ২০২৩ তারিখ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্য খাত। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে মোট লেনদেনের ১৫.৮ শতাংশ করে অবদান রয়েছে খাদ্য খাতে। প্রকৌশল খাতে ১৪.৭ শতাংশ লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, সাধারণ বীমা খাতে ১২.১ শতাংশ লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সমাপ্ত সপ্তাহে অন্য খাতগুলোর মধ্যে- বস্ত্র খাতে ৯.৫ শতাংশ, ফার্মা খাতে ৮.৬ শতাংশ, বিবিধ খাতে ৮.৩ শতাংশ, কাগজ খাতে ৬.৩ শতাংশ, আইটি খাতে ৪.৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৭ শতাংশ, ট্যানারি খাতে ৩.১ শতাংশ, জীবন বীমা খাতে ৩ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ২.৭ শতাংশ, সিমেন্ট খাতে ২.১ শতাংশ, সেবা খাতে ১.৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৬ শতাংশ, সিমেন্ট ও ব্যাংক খাতে দশমিক ৮ শতাংশ, পাট খাতে ৭ শতাংশ ও আর্থিক খাতে দশমিক ৩ শতাংশ লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments