ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ২০ নভেম্বর, সোমবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং, একমি ল্যাবরেটরিজ, জেএমআই সিরিঞ্জস, ন্যাশনাল ফীড, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ এবং লুব-রেফ বাংলাদেশ লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২১ নভেম্বর, মঙ্গলবার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর, ২০২৩।
উল্লেখ্য, রেকর্ড ডেটের কারনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন ঐদিন বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments