শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতনে সপ্তাহ শুরু: ঘুরে দাঁড়ানোর আশা থাকলেও ব্যাহত পুঁজিবাজার
spot_img
spot_img

পতনে সপ্তাহ শুরু: ঘুরে দাঁড়ানোর আশা থাকলেও ব্যাহত পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১৯ নভেম্বর, সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ১০.৭১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৬.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪০.৯৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৩.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১০.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির , কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১০.৭১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ২৪ লাখ ২২ হাজার ৫০৬টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ১৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৬ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ১.০৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৫৭.১৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৫৯.২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৮০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১১৮.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৯টির , কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয় ১৬২টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৩.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ২১ লাখ ৫৯ হাজার ৬১৪টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৯৫২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৬০ কোটি ৭৬ লাখ ০৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৩ কোটি ১০ লাখ ৬৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৯ শতাংশ বা ৩৬.৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫০৪.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার ৯২০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ১২ লাখ ৭৩১ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ১৮৯ টাকা।

 

ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments