ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৮০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৩০ টাকা ৪০ পয়সা। এদিকে ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের দর ৩ টাকা ৮০ বা ৯.৭৯ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- খান ব্রাদার্স, সি পার্ল বিচ রিসোর্ট, প্যাসিফিক ডেনিমস, ইয়াকিন পলিমার, ঢাকা ডাইং, খুলনা প্রিন্টিং এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments