ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫১টি কোম্পানির মোট ৬৯ লাখ ২ হাজার ৮২টি শেয়ার ৩৬ কোটি ৭২ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ১৫ কোটি ৩৮ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় স্কয়ার ফার্মা ৩ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেড ৩ কোটি ৪ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- এইচআর টেক্সটাইল, এমারেল্ড ওয়েল, ফাইন ফুডস, জেনেক্স ইনফোসিস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, কেডিএস এক্সেসরিজ এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments