ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ১৯ নভেম্বর, ২০২৩ তারিখ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে মোট লেনদেনের ১৫.৫ শতাংশ করে অবদান রয়েছে প্রকৌশল খাতে। বস্ত্র খাতে ১৩.৩ শতাংশ লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, খাদ্য খাতে ১২.১ শতাংশ লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সমাপ্ত সপ্তাহে অন্য খাতগুলোর মধ্যে- বীমা খাতে ১১ শতাংশ, সিরামিকস খাতে ৯.৯ শতাংশ, ফার্মা খাতে ৭.৫ শতাংশ, কাগজ খাতে ৬.৫ শতাংশ, বিবিধ খাতে ৫.৯ শতাংশ, ভ্রমণ খাতে ৩.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.৫ শতাংশ, আইটি খাতে ২.৩ শতাংশ, সিমেন্ট খাতে ২.২ শতাংশ, ট্যানারি খাতে ১.৭ শতাংশ, পাট খাতে ১.৪ শতাংশ, জীবন বীমা ও সেবা খাতে ১.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৯ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৮ শতাংশ এবং আর্থিক খাতে দশমিক ২ শতাংশ লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments