ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২২ সালে আইপিএল অভিষেক হয়েছিল গুজরাট টাইটান্সের। প্রথমবারই দলটির নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। তার অধিনায়কত্বে ওইবার চ্যাম্পিয়ন হয় গুজরাট। পরের বছর তার নেতৃত্বে আবার ফাইনালে ওঠে গুজরাট। সেবার রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হয়।

দুই আসরেই ব্যাটে বলে উজ্জ্বল ছিল হার্দিকের পারফরম্যান্স। ৩০ ইনিংসে ৪১.৬৫ গড় ও ১৩৩.৪৯ স্ট্রাইক রেটে ৮৩৩ রান করেন। বোলিংয়ে ৮.১ ইকোনমি রেটে নেন ১১ উইকেট। তবে এবার আর গুজরাটে থাকছেন না হার্দিক পান্ডিয়া।
গণমাধ্যমের খবর অনুযায়ী, পুরোনো ঠিকানায় ফিরছেন ভারতীয় অলরাউন্ডার। ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন হার্দিক। সেই ক্লাবেই ফিরতে যাচ্ছেন তিনি। মুম্বাই তাদের অধিনায়ক রোহিত শর্মার উত্তরসূরি খুঁজছে। যোগ্য হিসেবে হার্দিককেই তাদের প্রথম পছন্দ। এজন্য গুজরাটকে ১৫ কোটি রুপি দিতে চায় তারা। যদি হার্দিক মুম্বাইয়ে ফিরে আসেন, তাহলে আইপিএলের ইতিহাসে এটাই হবে দলবদলের ক্ষেত্রে সবচেয়ে বড় চমক। যদিও ফ্র্যাঞ্চাইজি এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি করেনি। ডেডলাইন ২৬ নভেম্বরেই তার সঙ্গে চুক্তি হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
২০১৫ সালে হার্দিককে মাত্র ১০ লাখ রূপিতে কিনে নেয় মুম্বাই। এই দলের হয়ে ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএলের শিরোপা জেতে হার্দিক। কিন্তু ২০২২ সালে মেলা নিলামে তাকে ছেড়ে দেয় মুম্বাই। দুই আসর পর সেই শিবিরেই আবার ফিরতে যাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments