ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা-পরিচালকেরা তাদের কাছে থাকা সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানির ৮ উদ্যোক্তা পরিচালক মোট ১ কোটি ৫ লাখ ২৮ হাজার ২২৩টি শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির উদ্যোক্তা জাহিদ মালেক তার কাছে থাকা মোট ২৯ লাখ ৫৮ হাজার শেয়ার বিক্রি করবে। কোম্পানির আরেক উদ্যোক্তা মোস্তাক আহমেদ ৭ লাখ ৯৪ হাজার ৬৭২টি শেয়ার, শাবানা মালেক ৭ লাখ ১৫ হাজার ২১৩টি শেয়ার, কাজী আখতার হামিদ ৭ লাখ ৮৬ হাজার ৩৭৮টি শেয়ার, রুবানা হামিদ ১৭ লাখ ৫৬ হাজার ৭৬০টি শেয়ার, রাহাত মালেক ৩০ লাখ ৪৯ হাজার ৮০০ শেয়ার, সাদেকুর রহমান ২ লাখ ৫০ হাজার ২৯টি, অ্যাডভোকেট ৭ লাখ ১৭ হাজা ৪২৯টি শেয়ার বিক্রি করবে।
উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে (পাবলিক/ব্লক মার্কেটে) কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments