
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। গত কোম্পানিটির ৮০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ১ কোটি ৮১ লাখ ১ হাজার টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৩৩ লাখ ৭০ হাজার ৪১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬০ কোটি ৭৮ লাখ টাকা। ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ১৪ লাখ ২৯ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৬ কোটি ৮৯ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, নাহি অ্যালুমিনিয়াম, বিকন ফার্মা ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম



























Recent Comments