শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাযুক্তরাষ্ট্রকে হারিয়ে অ্যাম্বাসি ফুটবল ফেস্টে চ্যাম্পিয়ন যুক্তরাজ্য
spot_img
spot_img

যুক্তরাষ্ট্রকে হারিয়ে অ্যাম্বাসি ফুটবল ফেস্টে চ্যাম্পিয়ন যুক্তরাজ্য

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পর্দা নামলো চতুর্থ অ্যাম্বাসি ফুটবল টুর্নামেন্টের। ফাইনালে যুক্তরাষ্ট্র দূতাবাসকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাজ্য হাইকমিশন। শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

উৎসবমুখর পরিবেশে দুদিন ধরে চলে এই আয়োজন। ১৬টি দলের অংশগ্রহণে সেভেন এ সাইড ফরম্যাটে হয় খেলা। নকআউট ভিত্তিতে প্রথম দিন লিগ পর্বের বিজয়ী ৮ দলকে নিয়ে আজ শুরু হয় কোয়ার্টার ফাইনাল। প্রথম কোয়ার্টার ফাইনালে জাতিসংঘকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইউকে। এরপর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় রাশিয়া ও স্বাগতিক বাংলাদেশের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে রাশিয়ান দূতাবাসের খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত তাতে জয়লাভ করে রাশিয়া।

এরপরের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় চীন ও যুক্তরাষ্ট্র। চীনের রাষ্ট্রদূতও এই ম্যাচে অংশ নেন। তবে শেষ পর্যন্ত জয়ের দেখা পায় ইউএসএ। আর দিনের শেষ কোয়ার্টার ফাইনালে সৌদি আরবকে বিদায় করে সেমি ফাইনালে ওঠে পাকিস্তান।

এরপর সেমিতে রাশিয়াকে যুক্তরাজ্য আর পাকিস্তানকে হারায় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ফাইনাল জিতে শিরোপা ঘরে তোলে গতবারের রানার্সআপ যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র হয়েছে রানার্সআপ আর পাকিস্তান জিতেছে ৩য় স্থান নির্ধারণী ম্যাচ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ও গেমপ্লের তত্ত্বাবধানে বাংলাদেশের দূতাবাসগুলোকে নিয়ে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিল সৌদিয়া এয়ারলাইন্স, কো-স্পন্সর কনকর্ড, বসুন্ধরা গ্রুপ, উর্মি নিটওয়্যার, ভেন্যু পার্টনার ছিল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, ফিজিও পার্টনার ব্যাক ইন মোশন এবং ব্রডকাস্ট পার্টনার ছিল টি-স্পোর্টস।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments