রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসড়ক দুর্ঘটনায় অচেনা আহত ব্যক্তির জীবন বাঁচালেন শামি
spot_img
spot_img

সড়ক দুর্ঘটনায় অচেনা আহত ব্যক্তির জীবন বাঁচালেন শামি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করে নিয়েছিলেন মোহাম্মদ শামি। এবার বাইশ গজে নয়, মাঠের বাইরেও মানুষের মন জিতে নিয়েছেন শামি। সড়ক দুর্ঘটনার শিকার হওয়া অচেনা এক ব্যক্তির জীবন বাঁচিয়েছেন ভারতীয় এই পেসার। এতে মাঠের বাইরেও ‘নায়ক’ বনে গেলেন শামি।

বিশ্বকাপ শেষে বিশ্রামে রয়েছেন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। ছুটি উপভোগ করছেন। শামিও ছুটি কাটাতে গেলেন ভারতের উত্তরাখন্ড রাজ্যের পার্বত্য শহর নৈনিতালে। সেখানে এক ব্যক্তি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন। ঠিক সে সময় শামি তার গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অচেনা সেই ব্যক্তিকে দুর্ঘটনায় পড়তে দেখে সঙ্গে সঙ্গে গাড়ি থামান শামি এবং তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই ঘটনার ভিডিও পোস্ট করেছেন শামি। ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর গাড়িটি পাহাড়ি ঝোপে পড়ে আছে। সেটি পুরোপুরি নিচে না পড়ে একটি গাছের সঙ্গে আটকে ছিলো। দেরি না করে গাড়িতে থাকা ব্যক্তিকে শামিসহ আরও কয়েকজন বের করে আনেন। আহত ব্যক্তিকে শামি নিজেই ব্যান্ডেজ লাগিয়ে দেন।

পোস্টে শামি লিখেছেন, ‘কাউকে বাঁচাতে পেরে আমি খুব খুশি। আল্লাহ তাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। নৈনিতালের পাহাড়ি রাস্তায় আমার গাড়ির ঠিক সামনেই তার গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যায়। আমরা তাকে নিরাপদে বের করে এনেছি।’

শামির এমন মানবিকতা সবার প্রশংসা কুড়াতে শুরু করেছে। একজন লিখেছেন, ‘একটাই তো হৃদয়, আর কতবার জিতবেন?’ আরেকজন লিখেছেন, ‘মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গাতেই নায়ক।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments