ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিবিএস ক্যাবলস: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে।
নাহি অ্যালুমিনিয়াম: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে।
আর ‘বি’ ক্যাটাগরির অধীনে আজ ২৬ নভেম্বর, ২০২৩ (সোমবার) থেকে এই কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments