ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৩টি কোম্পানির মোট ১ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ২৫৫টি শেয়ার ৮৬ কোটি ৬৫ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি ৬৭ কোটি ১০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় একমি পেস্টিসাইড ৪ কোটি ৭৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং আলিফ ইন্ডাস্ট্রিজ ২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সি পার্ল রিসোর্টের ১ কোটি ১১ লাখ ৩১ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ২ লাখ ৭৮ হাজার, সি এন্ড এ টেক্সটাইলের ৮২ লাখ ৯৫ হাজার, সিলভা ফার্মার ৫২ লাখ ৮ হাজার, সোনালী পেপারের ৪৯ লাখ ২০ হাজার, লাফার্জহোলসিম বাংলাদেশের ৪১ লাখ ৭ হাজার এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments