ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৭ নভেম্বর, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ৫.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ২০.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৯.৪৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৭.৩৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০১.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির , কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ১৭ লাখ ৫২ হাজার ৩০৩টি শেয়ার ১ লাখ ২৩ হাজার ৮৮৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬৯ কোটি ৯৬ লাখ ০৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৬ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৪.১১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২২৯.৫৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৫১.৩৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.২৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১০৫.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৩টির , কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয় ১৮১টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.২০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ৪২০টি শেয়ার ১ লাখ ৪৯ হাজার ৪৮০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৪৯ কোটি ১০ লাখ ৬৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৭৯ কোটি ১৪ লাখ ৫৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৩ শতাংশ বা ৬১.৫৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪২৪.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ৬৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ১০ লাখ ৪০ হাজার ৭১৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ কোটি ৭১ লাখ ৯৯ হাজার ৬৪৬ টাকা।
ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.



























Recent Comments