ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ শনিবার (১৮ জুলাই) পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
সর্বশেষ প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৪০ পয়সা।
এ প্রান্তিকে এককভাবে ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৪২ পয়সা। আগের বছর সলো ইপিএস ছিল ৩৬ পয়সা।
প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১২ টাকা ৫৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৫ টাকা ৫২ পয়সা।
অন্যদিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১২ টাকা ৪০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৫ টাকা ৩৩ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ৩১ পয়সা, আর এককভাবে এনএভিপিএস ছিল ৩৬ টাকা ৮৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম



























Recent Comments