বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলালাইপজিগকে হারিয়ে গ্রুপ সেরা ম্যানচেস্টার সিটি
spot_img
spot_img

লাইপজিগকে হারিয়ে গ্রুপ সেরা ম্যানচেস্টার সিটি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগের রাউন্ডেই দুই দল নিশ্চিত করেছিল নকআউট পর্ব। এই ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। চ্যাম্পিয়নস লিগের শেষ রাউন্ডের ম্যাচে লাইপজিগকে ৩-২ ব্যবধানে হারিয়ে প্রথম হয়েই গ্রুপ পর্ব শেষ করলো পেপ গার্দিওলার দল। লাইপজিগের মাঠে প্রথম লেগে তারা ৩-১ ব্যবধানে জিতেছিল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল পানসে। কোনো পক্ষই ভীতি ছড়াতে পারেনি। তবে আচমকাই সিটিকে চমকে দিয়ে এগিয়ে যায় লাইপজিগ। লাইপজিগ গোলরক্ষক ইয়ানিসের কিকের গতি-প্রকৃতি ঠিক বুঝে উঠতে পারেননি মানুয়েল আকনজি। ফাঁকা মাঠ পেয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন লোইস ওপেনদা।

এক গোলে এগিয়ে যাওয়ার পর ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লাইপজিগ। দারুণ এক প্রতি-আক্রমণে ছুটে যান ওপেনদা, দারুণ ক্ষিপ্রতায় রুবেন দিয়াসকে ফাঁকি দিয়ে এবং বক্সে ইয়োশকো ভার্দিওলকে কাটিয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।

প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি সিটি। তবে আসল ঝলকটা দেখা গেল ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫৪ মিনিটের মাথায় অসাধারণ ক্ষিপ্রতায় প্রতিপক্ষের দুইজনকে কাটিয়ে ফিল ফোডেনের থ্রু পাস ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে আসরে নিজের পঞ্চম গোলটি করেন আরলিং হালান্ড। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে ৩৫ ম্যাচে হালান্ডের গোল হলো ৪০টি।

একের পর এক আক্রমণের ফল আবারও পায় সিটি, ম্যাচের ৭০তম মিনিটে। মাঠের বাঁ দিক থেকে ভার্দিওলের পাস ধরে দুর্দান্ত শটে স্কোরলাইন ২-২ করেন ফিল ফোডেন। ৮৭ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন জুলিয়ান আলভারেজ। প্রতিপক্ষের পায়ে লেগে আসা বল বক্সে পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন এই আর্জেন্টাইন।

এই ম্যাচ জয়ে গ্রুপ পর্বে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করলো সিটি। রানার্সআপ লাইপজিগের পয়েন্ট ৯।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর..

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments