শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅবশেষে উত্থান: আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

অবশেষে উত্থান: আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৯ নভেম্বর, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে রেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৪১.৬৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৫.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৮.৫৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫১.২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৩.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির , কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.৬৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ২৯৬টি শেয়ার ১ লাখ ২ হাজার ৫৬২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০২ কোটি ৯৫ লাখ ০৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২০২.৮১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৪৬.৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৯৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ০৯৯.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৫টির , কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয় ১৭৪টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.০৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার ৫০৬টি শেয়ার ৯৫ হাজার ৭১৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৯৭ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ৭৪ লাখ ৫১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ২০.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪২৬.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৪৪ লাখ ২২ হাজার ৭২৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৬৮ লাখ ০৯ হাজার ৫২৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ৭৬ লাখ ১৩ হাজার ১৯৭ টাকা।

 

ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments