শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভালো পরিবেশ পেলেই ফিরবেন তামিম
spot_img
spot_img

ভালো পরিবেশ পেলেই ফিরবেন তামিম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যেখানে সেখানে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেন না চট্টগ্রামের ছেলে ক্রিকেটার তামিম ইকবাল খান। চট্টগ্রামে তামিমদের পরিবারের ঐতিহ্য রয়েছে। তিনি এমন পরিবারের সন্তান যাদের আত্মসম্মান বোধটা খুব শক্ত। তামিমের বাবা ইকবাল খান, চাচা আফজাল খান, চাচা আকরাম খান তিন জনই ক্রীড়াবিদ ছিলেন। বাবা ইকবাল খান ওয়াপদা ক্লাবে খেলেছেন, ইস্ট অ্যান্ড ক্লাবে খেলেছেন। ১৯৭৫ সালে ইস্ট অ্যান্ড ক্লাবের জার্সি গায়ে লিগের প্রথম পর্বে ১৩ গোল করেন।
দ্বিতীয় পর্বে ইনজুরির কারণে সব ম্যাচ খেলতে না পারলেও ৩ গোল করেন। মোট ১৬ গোল করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হন। চট্টগ্রাম জেলা দলে খেলেছেন। স্বাধীনতার পর চট্টগ্রাম ক্রিকেট লিগে প্রথম সেঞ্চুরি করেন ইকবাল খান। স্টার ক্লাবের এই অলরাউন্ডার ১০৫ রান অপরাজিত থাকেন এবং নিয়েছিলেন ৩ উইকেট। তামিমের বাবা ইকবাল খান চট্টগ্রাম আবাহনীর কোচ ছিলেন। আবাহনী চ্যাম্পিয়ন হয়। চাচা আকরাম খান ফুটবল খেলতেন। পরে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হন। আইসিসি চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। চাচা আকরাম খানের কথা সবার জানা। তামিমের আরেক চাচা ক্রিকেটার আফজাল খান দেশের প্রথম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে ইংল্যান্ড সফর করেন। তামিমদের পরিবারের ছিল ব্যবসাবাণিজ্য, অর্থ সম্পদ। এমন পরিবারের সন্তান যে, কখনো নিজের ব্যক্তিত্বকে হারিয়ে যেতে দেননি।
দেশের অধিনায়ক হিসেবে এবার বিশ্বকাপ ক্রিকেট নিয়ে তামিমের পরিকল্পনা ছিল। দেশকে অনেক উচ্চতায় নিয়ে যাবেন। কিন্তু তার আগেই ষড়যন্ত্র হলো। যে কথা বললে তামিম রেগে ব্যাট তুলে রাখবেন সেকথা দিয়েই তামিমকে ঘায়েল করে দেওয়া হয়েছিল। তামিমকে বিশ্বকাপ থেকে সরে গেলেন।
সম্প্রতি তামিমকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার তামিম এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৈঠক করেছেন দুই জনের মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে। দুজনই অবশেষে মুখ খুলেছেন সংবাদ মাধ্যমে। কিন্তু কেউ কিছু প্রকাশ না করলেও তাদের দুজনের কথা থেকে অনুমান করা যায় তামিম অনেক সত্য জানিয়েছেন পাপনকে। হয়তো পাপন সাংবাদিকদের জানিয়েছেন দেশের স্বার্থে ক্রিকেটের সব সমস্যার সমাধান করবেন তিনি।
তামিমকে জাতীয় দলে ফেরাতে হলে যেনতেন ভাবে ফেরানো যাবে না। তামিম খেলার পরিবেশ চান। অসুস্থ পরিবেশে তিনি ঢুকবেন না। দলের ভেতরে সুস্থ পরিবেশ চান, ড্রেসিং রুমে সুস্থ পরিবেশ চান, ক্রিকেট বাঁচাতে গ্রুপিং-লবিং বন্ধ দেখতে চান। তামিম যেসব কথা পাপনকে জানিয়েছেন সেগুলো নিয়ে পাপনও কথা বলবেন দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে। দেশের জাতীয় নির্বাচনের পর বিপিএল। তারপর সবকিছু নিয়ে বসবেন বিসিবি বস। তামিম যদি দেখেন বর্তমান দলে ফিরলে দেশের ক্রিকেট নিয়ে কিছু করা যাবে। তাহলে ফিরবেন। না হলে বিদায় বলে দেবেন। কিন্তু কাদা ছোড়াছুড়ির মধ্যে যাবেন না খান পরিবারের সন্তান তামিম ইকবাল খান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments