বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলানাপোলিকে হারিয়ে রিয়ালের পাঁচে পাঁচ
spot_img
spot_img

নাপোলিকে হারিয়ে রিয়ালের পাঁচে পাঁচ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে নাপোলিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার (২৯ নভেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাবুতে ৪-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা। এই জয়ে টানা পঞ্চম ম্যাচ জিতে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করলো কার্লো আনচেলত্তির শীর্ষ্যরা।

ম্যাচের শুরুতেই লিড নেয় নাপোলি। নবম মিনিটে গোল করে সফরকারীদের এগিয়ে দেন জিওভানি সিমিওয়ে। তবে ম্যাচে ফিরতে সময় নেয়নি স্বাগতিকরা। ম্যাচের ১১ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান রদ্রিগো।
এরপর ম্যাচের ২২ মিনিটে লিড পায় রিয়াল মাদ্রিদ। গোল করে দলকে এগিয়ে দেন জুড বেলিংহাম। এরপর আর কোনো গোল না হলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
বিরতি থেকে ফিরে ম্যাচে সমতা আনে নাপোলি। গোল করে দলকে সমতায় ফেরান জাম্বো আনগিসা। গোল খেয়ে একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। তবে গোল পেতে বেশ বেগ পেতে হয় লস ব্লাঙ্কোদের।
ম্যাচের ৮৪ মিনিটে বক্সের অনেকটা দূর থেকে গোল করে দলকে এগিয়ে নেন নিকো পাজ। এরপর যোগ করা সময়ে বক্সের ভেতর বেলিংহামের পাস ধরে দলের হয়ে চতুর্থ গোল করেন হুসেলু। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো রিয়াল মাদ্রিদ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments