মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমিউজিক ভিডিও করতে গিয়ে পরিচয়, বিয়ের কথা প্রকাশ্যে আনলেন নায়িকা
spot_img
spot_img

মিউজিক ভিডিও করতে গিয়ে পরিচয়, বিয়ের কথা প্রকাশ্যে আনলেন নায়িকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। সংগীতশিল্পী সৈয়দ আমিকে প্রায় তিন বছর আগে বিয়ে করেছেন তিনি। পারিবারিক আয়োজনে বিয়ে হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

আজ বিয়ের কথা নিশ্চিত করেন চিত্রনায়িকা আঁচল বলেন, বিয়ের বিষয়টি কাছের মানুষজন সবাই জানত। অমির সঙ্গে আমার প্রেম ছিল না। তবে মিউজিক ভিডিওর সূত্রে আমার পরিচয় হয়। এরপর যা হওয়ার সব উভয় পরিবারের সম্মতি এবং আয়োজনেই হয়েছে।’

২০২০ সালের ডিসেম্বর। তখন ‘ও জান রে’ গানটির ভিডিওতে কাজ নিয়ে কথা হয় অমি-আঁখির। এরপর আরও কয়েকবার কথা হয়। তারপর জানুয়ারিতে (২০২১) শুটিং হয় গানটির।

বিয়ের বিষয়টি এত দিন প্রকাশ্যে আসার বিষয়ে আঁচল বলেন, ‘২০২১ সালের ১৫ ফেব্রুয়ারিতে আমাদের পারিবারিক আয়োজনে বিয়ে হয়। আর গত বছরই আমি তা ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে জানিয়েছি। কিন্তু আমার স্বামীর আগের আইডি ডিজেবল হয়ে যাওয়ার পর নতুন আইডিতে যখন আবার রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করি, তখনই সবার সামনে আসে এটি।

আঁচল আঁখি আরও বলেন, ‘আমরা বেশ ভালো আছি। আগামী বছর সবাইকে নিয়ে বড় আয়োজনের ইচ্ছে আছে।

২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আঁচলের। তবে ২০১৩ সালে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘জটিল প্রেম’ সিনেমা করে সাফল্য ও খ্যাতি লাভ করেন তিনি। এক যুগের ক্যারিয়ারে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও আরিফিন শুভর মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। আর সবশেষ নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় দেখা গেছে এ নায়িকাকে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments