
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ৩ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮ টাকা ৪০ পয়সা বা ৫.৫৩ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৪৩ টাকা ৪০ পয়সা। এদিকে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের ৩.৫৪ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১.১৯ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- জেমীনি সী ফুড, মুন্নু এগ্রো, শমরিতা হসপিটাল, জি কিউ বলপেন, শ্যামপুর সুগার মিলস, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং কোহিনূর ক্যামিকেলস্ কোম্পানি (বাংলাদেশ) লিমটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments