বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅগ্রিম সংবর্ধনা পাচ্ছেন দুই বাংলার তারকা ফেরদৌস
spot_img
spot_img

অগ্রিম সংবর্ধনা পাচ্ছেন দুই বাংলার তারকা ফেরদৌস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক পেয়েছেন দুই বাংলার আলোকিত চিত্রতারকা ফেরদৌস আহমেদ। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার খবরে ফেরদৌসকে নিয়ে উচ্ছ্বাসে মেতেছে চলচ্চিত্র পরিবার। নির্বাচনে ফেরদৌস যেমন জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন, তেমনি চলচ্চিত্রের তার সহকর্মীরাও অনেকটা নিশ্চয়তা দিচ্ছেন বিপুল ভোটে জয়লাভের ইঙ্গিত। সেই ধারাবাহিকতা এবার এ অভিনেতাকে নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

নির্বাচনের ক্ষেত্রে সাধারণত দেখা যায়, কেউ কোথাও জয়লাভ করলে বা দারুণ ফলাফল পেলে তাকে সংবর্ধনা দেয়া হয়। তবে আপাতদৃষ্টে তেমন কোনো ঘটনা না ঘটিয়েও সংবর্ধনা পাচ্ছেন নায়ক ফেরদৌস। চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জানা গেছে, সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার ফেরদৌসের এ নির্বাচনে অংশ নেওয়াটাকেই বড় করে দেখছেন। তাই তো গতকাল রোববার সমিতির অফিসে সাংবাদিক ডেকে এ নেত্রী ঘোষণা দিলেন, ফেরদৌসকে সংবর্ধনা দেয়ার খবর। দুপুরে বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিপুণ বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ফেরদৌস ভাইকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখানে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত থাকবেন।’

যদিও অনেকেই বলছেন, এটা নির্বাচনী আচরণবিধির মধ্যে পড়বে কি না, সেটি ভাবার অবকাশ রয়েছে। এদিকে নিপুণ আরও জানান, সংবর্ধনার পর ফেরদৌসের নির্বাচনী প্রচারণায়ও মাঠে থাকবে সমিতির সব সদস্য। সেই পরিকল্পনাও চলছে।

নিপুণ বলেন, ‘আমাদের বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গতবারের মতো সামনের নির্বাচনেও চমক নিয়ে প্যানেল ঘোষণা করবেন।

উল্লেখ্য, বর্তমানে চিত্রনায়ক ফেরদৌস চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments