বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনড. ইউনূস-জয়া-মাশরাফির পর এবার ‘সেরা বাঙালি’ চঞ্চল
spot_img
spot_img

ড. ইউনূস-জয়া-মাশরাফির পর এবার ‘সেরা বাঙালি’ চঞ্চল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চঞ্চল চৌধুরী অভিনয়ে বাংলাদেশ-কলকাতা দুটোই জয় করেছেন। যদিও টলিউডে আলাদা করে সেভাবে কাজ করেননি তিনি, তবে ঢাকায় করা কাজগুলোই পশ্চিমবঙ্গে তাকে আলোকিত করেছে। অবশ্য সৃজিত মুখার্জির নির্মাণে আলোচিত ‘পদাতিক’ সিনেমাটি মুক্তি পেলে হিসাব-নিকাশে আরও পরিবর্তন আসবে। এরই মধ্যে এলো নতুন খবর।

কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়শিল্পে অবদানের জন্য এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা পুরস্কার পান তিনি।
এর আগে ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছিলেন নোবেলবিজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস, অভিনেত্রী জয়া আহসান, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, হাবিবুল বাশার, সাকিব আল হাসান।
তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে।
‘হাওয়া’ সিনেমার জন্য সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল। এ নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হ্যাট্রিক করলেন দুইবাংলার সাড়া জাগানো এই অভিনেতা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments