
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৬ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৭২ টাকা ৮০ পয়সা। এদিকে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের দর ৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অ্যাডভেন্ট ফার্মা, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, হাক্কানী পাল্প, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, অলিম্পিক এক্সেসরিস এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments