শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনফেব্রুয়ারিতে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’
spot_img
spot_img

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকার রিকশা ও রিকশা পেইন্টিং জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। এমন খবরের মধ্যেই নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী জানালেন, তাঁর নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’ আগামী বছরই বাংলাদেশের দর্শকদের নিয়ে দেখতে চান।

সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ রেজা ‘রিকশা গার্ল’ সিনেমার একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, “ইউনেস্কোর স্বীকৃতি পেল ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’। আমাদের ছবি সেই রিকশাচিত্র নিয়ে, আগামী বছর দেখতে পারব বাংলাদেশের সিনেমা হলে।”

কবে মুক্তি দেওয়া হবে জানতে চাইলে অমিতাভ রেজা বলেন, ‘ফেব্রুয়ারিতেই সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।’ ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে ‘রিকশা গার্ল’ নির্মাণ করেছেন অমিতাভ রেজা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ ছবিটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পাশাপাশিচলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশে এখনও মুক্তির অপেক্ষায় থাকা ‘রিকশা গার্ল’ অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র। অমিতাভ রেজা জানান, শুধু চলচ্চিত্র উৎসব নয়, ছবিটিকে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দিতে চান। প্রস্তুতিও শুরু করেছেন। নির্মাতা বলেন, ‘চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে ছবিটির ইংরেজি ভার্সন। আর দেশের জন্য তৈরি করেছি বাংলায়। ছবিটি দেশের মানুষকে দেখাতে চাই।

‘নাইমা’ নামেএক কিশোরীর জীবনযুদ্ধঘিরে আবর্তিত হয়েছে এ ছবির গল্প। শিল্পী নভেরা রহমান সিনেমায়নাইমাচরিত্রে অভিনয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ। ছবিটির চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments