ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারত বিশ্বকাপের পর থেকেই আলোচনায় নাসুম। বিশ্বকাপের পর একটি বেসরকারি টেলিভেশনের খবরে বলা হয়, টুর্নামেন্ট চলাকালীন স্পিনার নাসুম আহমেদকে চড় মেরেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যদিও গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেছেন, ‘এটা ডাহা মিথ্যা কথা’। এসব খবরকে মিথ্যা বলে আখ্যা দিয়েছেন তিনি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও নিজের বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেন।

এরই মধ্যে টেস্ট সিরিজ শেষ করে এবার কিউইদের মাটিতে সিরিজ শুরুর অপেক্ষায় টাইগার বাহিনী। যেখানে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টাইগারদের নিউজিল্যান্ড সফরের দলে জায়গা হয়নি বিশ্বকাপে পারফর্ম করা স্পিনার নাসুম আহমেদের। এমন সময়ই আবার সামাজিক মাধ্যমে রহস্যজনক এক পোস্ট করেছেন তিনি।
তার ভক্তদের প্রশ্ন, রহস্যজনক এই পোস্ট দিয়ে কী বোঝাতে চেয়েছেন নাসুম। বিষয়টি তিনি পরিষ্কার না করলেও পোস্টের কমেন্টের ঘরে বেশ কিছু সমাধান দিয়েছেন তার ভক্তরাই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments