সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসিনো বাংলার রাইট অনুমোদন
spot_img
spot_img

সিনো বাংলার রাইট অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ‍পুঁজিবাজারে তালিকাভুক্ত সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ১২ ডিসেম্বর অনুষ্ঠিত কমিশনের ৮৯১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, Sinobangla Industries Limited ১০.০০ (দশ) টাকা মূল্যের ১০,০৯৮,২৮৩ টি সাধারণ শেয়ার প্রতিটি ২০.০০ টাকা মূল্যে (শেয়ার প্রতি ১০.০০ টাকা হারে প্রিনিয়ানসহ) রাইটস শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে (১R:২ হারে অর্থাৎ বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি সাধারণ শেয়ার রাইটস হিসেবে) মোট ২০১,৯৬৫,৬৬০.০০ টাকা মূলধন সংগ্রহের জন্য আবেদন করে। সেই প্রেক্ষিতে কমিশন উক্ত আবেদনের অনুমোদন প্রদান করে। Sinobangla Industries Limited এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মূলধনী যন্ত্রপাতি ক্রয় এবং ব্যাংক ঋণ পরিশোধ এর লক্ষ্যে রাইটস শেয়ার ইস্যুর সিদ্ধাক্ত গ্রহণ করে। রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী সেপ্টেম্বর ৩০, ২০২২ ইং তারিখে সমাপ্ত ১ন ত্রৈমাসিক হিসাব সময়ে কোম্পানীটির শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (NAV) ২৮.১৯ টাকা এবং শেয়ার প্রতি আয় (EPS) ০.৩২ টাকা। ৩০ জুন ২০২২ ইং তারিখে সমাপ্ত অর্থবছরের পুনর্মূল্যায়নসহ নীট সম্পদ মূল্য (NAV) ২৭.৮৭ টাকা এবং পুনর্মূল্যায়ন ব্যাতীত নীট সম্পদ মূল্য (NAV) ২৭.৭৪ টাকা। এছাড়াও জুন ৩০ ২০২২ ইং তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারপ্রতি আয় ১.৮১ টাকা। উল্লেখ্য যে, UCB Investment Limited সংশ্লিষ্ট ক্ষেত্রে ইস্যুব্যবস্থাপকের দায়িত্ব পালন করে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments