সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননৌকা পাইনি তবে আমিও একজন মাঝি: মাহি
spot_img
spot_img

নৌকা পাইনি তবে আমিও একজন মাঝি: মাহি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পাওয়া সত্ত্বেও নিজেকে নৌকার মাঝি মনে করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মাহি বলেন, ‘নৌকার প্রার্থীকে হারিয়ে জিতব- বিষয়টি ওইভাবে নিচ্ছি না। কারণ, আমি নিজে মনেপ্রাণে আওয়ামী লীগ ধারণ করি। আমি নৌকা পাইনি, তবে আমিও একজন মাঝি। সেখানে (রাজশাহী-১ আসনে) আরও একজন নৌকার মাঝি আছেন। ভোটাররা যাকে জয়ী করবেন সেই আসলে নৌকার মাঝি হবেন। বিষয়টি ওইভাবে ধরেই আমি এগোচ্ছি।’

এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মাহি। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন মাহি।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে আ.লীগের মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু সেই আসন থেকে মনোনয়ন না পেয়ে রাজশাহী ১ আসনে স্বতন্ত্রপ্রার্থী হন নায়িকা মাহিয়া মাহি। পরে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় তার প্রার্থীরা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে ঢাকাই সিনেমার এই নায়িকা নির্বাচন কমিশনে আপিল করে (১১ ডিসেম্বর) প্রার্থিতা ফিরে পান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments