
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১৩ ডিসেম্বর, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৩.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ১৩ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ১.০০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬২.৮৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৫.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে বেড়েছে ৮১টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৭৩৬টি শেয়ার ২ লাখ ১৩ হাজার ৭০৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৬৯ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১২ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০ শতাংশ বা ০.৪৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৬৩.৮৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬৪.৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.২০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১১০.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় বেড়েছে ৭৫টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয় ১৮৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২১.৮৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৯ লাখ ৪২ হাজার ৫৬৫টি শেয়ার ১ লাখ ৬৫ হাজার ৪৩০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬০১ কোটি ২৬ লাখ ৬৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬৮ কোটি ৪১ লাখ ৯৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৬.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৬৪.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৬৯ লাখ ২২ হাজার ১৫৯ টাকা।
ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.


































Recent Comments