সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅসুস্থ ডিপজল: হাসপাতালে দেখতে গেলেন জায়েদ খান
spot_img
spot_img

অসুস্থ ডিপজল: হাসপাতালে দেখতে গেলেন জায়েদ খান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।

ওই স্ট্যাটাসে ডিপজল লিখেছেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে এসেছেন ডিবি প্রধান হারুন ভাই, মিশা, জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।
এদিকে হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন জায়েদ খান। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আকস্মিকভাবে ডিপজল ভাইয়ের রক্তে প্লাটিলেট কমে যাচ্ছে। দিন দিন এটা কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানকার চিকিৎসকরা তাকে দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এর আগে গত ৯ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এ ছাড়া গত মার্চে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় এই খল-অভিনেতার।
১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ডিপজল। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘হাবিলদার’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘জিম্মি’, ‘বাংলার হারকিউলিস’ প্রভৃতি উল্লেখযোগ্য।
এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন ডিপজল। বর্তমানে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments