শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকমোসাদের এজেন্টকে ফাঁসি দিল ইরান
spot_img
spot_img

মোসাদের এজেন্টকে ফাঁসি দিল ইরান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের বিচার বিভাগ ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের একজন এজেন্টকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তবে মৃত্যুদণ্ড দেয়া ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রাদেশিক বিচার বিভাগের জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি এই এজেন্টের সঙ্গে ইসরাইলের গুপ্তচর সংস্থার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই ব্যক্তি তার কিছু সহযোগীর মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ও ডকুমেন্ট সংগ্রহ করে তা মোসাদকে সরবরাহ করে।

তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য এই ব্যক্তি মোসাদের একজন কর্মকর্তার কাছে সরাসরি দিয়েছে। ইরানের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর জন্য এসব তথ্য মোসাদকে দেয়া হয় বলে জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে।

আদালতে পুঙ্খানুপুঙ্খ শোনানি এবং বিচার কাজ শেষে এই গুপ্তচর এজেন্টকে দোষী সাব্যস্ত করা হয়। প্রথম রায়ের পর মোসাদের এজেন্ট সুপ্রিম কোর্টে আপিল করে। সেখানে প্রয়োজনীয় শোনানি এবং আইনি প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে রায় বহাল রাখা হয় এবং আজ সকালে জাহেদানের কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২০২২ সালের এপ্রিলে, ইরানের গোয়েন্দা কর্মকর্তারা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে৷ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাদের মধ্যে একজন কিনা তা স্পষ্ট নয়৷ পার্সটুডে

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments