
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ফৌজিয়া মালেকের শেয়ার স্থানান্তর সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির উদ্যোক্তা ফৌজিয়া মালেক ২০২১ সালের ২৭ মে, মৃত্যুবরণ করেছেন। তার হাতে থাকা কোম্পানির ১২ লাখ ২৪ হাজার শেয়ার ফৌজিয়া মালেকের উত্তরাধিকারী জাহিদ মালেক এবং রুবিনা হামিদের কাছে হস্তান্তর সম্পন্ন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments