ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ (জুলাই-সেপ্টেম্বর’২৩) তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির একত্রিতভাবে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। যা আগের বছর একই সময়ে আয় ছিল ১৮ পয়সা।
এদিকে হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ৪ টাকা ২৫ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত আয় ছিলো ৬৩ পয়সা।
এছাড়াও কোম্পানিটির এনওসিএফপিএস সমন্বিতভাবে হয়েছে ১টাকা ৪৯ পয়সা (নেগেটিভ)।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩টাকা ৫৩ পয়সা হয়েছিলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments