
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পরিচালক রুবিনা হামিদের কাছে ৫ লাখ ৫৮ হাজার শেয়ার রয়েছে। যা তিনি সম্পূর্ণ বিক্রি করবেন। এছাড়া পরিচালক জাহিদ মালিকের কাছে থাকা ৮ লাখ ১৬ হাজার শেয়ার বিক্রি করবেন তিনি।
উল্লেখ্য, তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে (ব্লক মার্কেটে) কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments