ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসজেআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য মুনাফা ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি (জানুয়ারি-ডিসেম্বর’২৪) অর্থ বছরের জন্য মুনাফা ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চার বছর মেয়াদী এই বন্ডটি আলোচ্য সময়ে ইউনিটহোল্ডারদের জন্য ৯.২৮ শতাংশ হারে মুনাফা দেওয়ার ঘোষণা করেছে। এর রিটার্ন রেট হবে ৬-১০ শতাংশ এবং মার্জিন রেট ২.৫০ শতাংশ। বন্ডটির ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়েছে।
উল্লেখ্য, আজ প্রতিষ্ঠানটির লেনদেনে দরসীমা উন্মুক্ত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments