ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস, ২১ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩টাকা ৭০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিকে আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৪ টাকা ২০ পয়সা বা ৯.৪৬ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং খুলনা প্রিন্টিংয়ের ২ টাকা ৯০ পয়সা বা ৯.২৯ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, প্যাসিফিক ডেনিমস, আফতাব অটোমোবাইলস, স্ট্যান্ডার্ড সিরামিক, ইভিন্স টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ঢাকা ডাইং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments