ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে অর্থাৎ ১৭ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহটিতে এই ফান্ডের ই্উনিট দর ৩০ শতাংশ বেড়েছে এবং সর্বমোট ১৪ কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে। এদিকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ই্উনিট দর ২২.০৮ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং এশিয়ান টাইগার সন্ধ্যানি লাইফ গ্রোথ ফান্ডের ই্উনিট দর ১৬.৪৯ শতাংশ বেড়ে সপ্তাহিক দর বৃদ্ধির তৃতীয় স্থান দখল করেছে।
এছাড়াও এ তালিকায় রয়েছে- কোহিনূর কেমিক্যাল, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, ওরিয়ন ইনফিউশন, কে এন্ড কিউ, ইভিন্স টেক্সটাইল, রিলায়েন্স ওয়ান রিলায়েন্সের ফার্স্ট স্কিম এবং খান ব্রাদার্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments