মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedদিনে কতটুকু হেঁটেছেন জানাবে স্মার্টফোন
spot_img
spot_img

দিনে কতটুকু হেঁটেছেন জানাবে স্মার্টফোন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেকে শরীরচর্চার সঙ্গে হাঁটতে পছন্দ করেন। শুধু ফিটনেসের জন্য নয়, বিভিন্ন রোগে ভুগছেন তেমন রোগীদের হাঁটার পরার্মশ দেন চিকিৎসকেরা। যেমন ডায়বেটিস, হাই-ব্লাড প্রেশারের রোগীদের নিদিষ্ট সময় হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তাই কত কদম হাঁটলেন বা কত দূরত্ব অতিক্রম করলেন তা জানা খুব জরুরি। সেক্ষেত্রে স্মার্টফোনে এখন স্টেপ কাউন্টার আছে, যেখানে প্রতিদিন কত কদম হাঁটলেন সেটা দেখা যায়। পাশাপাশি স্মার্ট ঘড়ি ও ফিটনেস ব্যান্ডের মাধ্যমেও এসব তথ্য জানা যায়।

কত কদম হাঁটলেন তা জানার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘ফিটবিট’ অ্যাপ নামিয়ে (ডাউনলোড) স্মার্টফোনে ইন্সটল করতে হবে। এরপর গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপটিতে প্রবেশ করে ‘কন্টিনিউ অ্যাজ এ নিউ ইউজার’ অপশন নির্বাচন করে বিভিন্ন ধাপ অনুসরণের পর ‘অ্যাগ্রি’ বাটনে ক্লিক করতে হবে। এবার নিজের দেহের উচ্চতা এবং ওজনের তথ্য যুক্ত করে অ্যাকাউন্ট সেটআপ করার পর তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন যন্ত্র যুক্ত করার অপশন দেখা যাবে। সেখানে ‘অ্যাড ফোন’ অপশন নির্বাচন করলে ব্যবহৃত স্মার্টফোনটি অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে তথ্য সংগ্রহের অনুমতি দেওয়ার জন্য ‘কন্টিনিউ’ বাটনে ট্যাপ করে ‘আই অ্যাগ্রি’ এবং ‘অ্যালাউ’ অপশনে ক্লিক করতে হবে। এবার পরের পেজে থাকা ‘ইউ আর রেডি টু গো’ বার্তার নিচে থাকা ‘ডান’ বাটনে ক্লিক করলেই ব্যবহারকারীর শরীরচর্চার বিভিন্ন তথ্য সংগ্রহ করবে ফিটবিট অ্যাপটি। ফলে পরবর্তী সময়ে হাঁটলেই কত কদম বা কত দূরত্ব হাঁটা হয়েছে তা জানা যাবে। শুধু তা-ই নয়, হাঁটার কারণে কত ক্যালরি খরচ হয়েছে, সে তথ্যও জানা যাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments