শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিককিয়েভে ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার
spot_img
spot_img

কিয়েভে ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার কিয়েভ ও এর আশপাশের বিস্তৃত এলাকায় এই হামলা চালানো হয়। তবে এই হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, রাতের আঁধারে শহরের কেন্দ্রের দক্ষিণে অবস্থিত সোলোমিয়ানস্কি এলাকায় বহুতল আবাসিক ভবনে ড্রোন আঘাত করে। এতে ভবনের ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। যদিও সেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ এক টেলিগ্রাম পোস্টে লিখেছে, হামলার শিকার ভবনের ২৪,২৫ এবং ২৬ তলায় বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুজন আহত হয়েছে এবং তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, সর্বশেষ হামলায় রাশিয়া মোট ২৮টি ড্রোন ছুড়েছে। তার মধ্যে তারা ২৪টি ড্রোন ভূপাতিত করেছে।

তবে এই হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments