ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩১ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬৭ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩ টাকা ২৮ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ছিল ৪ টাকা ১২ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩৫ টাকা ৪৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


























Recent Comments