
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর বেড়েছে ১০ খাতে। দর কমেছে ৮ টি খাতের এবং ২ খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা-আবাসন খাতে। এই খাতে ১.৭ শতাংশ দর বেড়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাত। এই খাতে ১.৫ শতাংশ দর বেড়েছে। এবং জীবন বীমা খাতে ১.৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে দর বেড়েছে- সাধারণ বীমা খাতে ১.১ শতাংশ, আইটি খাতে দশমিক ৯ শতাংশ, বিবিধ ও সিমেন্ট খাতে দশমিক ৬ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ এবং প্রকৌশল খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছে- ভ্রমণ-অবকাশ, পাট, আর্থিক, ট্যানারি, বস্ত্র, কাগজ, ফার্মা, খাদ্য এবং সিরামিক খাতে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments