ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, পহেলা জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির ইউনিট দর ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এই ফান্ডের সর্বশেষ ইউনিট ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিকে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ২ টাকা ৭০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়ে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান স্কিম ওয়ান, রূপালী ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments