ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনূর ক্যামিকেলস্ কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার কোম্পানিটি সিডিবিএলের মাধ্যমে আজ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, এর মধ্যে ১০ শতাংশ বোনাস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments