সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণইতিবাচক ইঙ্গিতে সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার
spot_img
spot_img

ইতিবাচক ইঙ্গিতে সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৪ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ার দর বেড়েছে। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৩৩.৯৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৪ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৪.১৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৪.২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮ টির, কমেছে ৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.৯৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ১ লাখ ৫২ হাজার ৮৩টি শেয়ার ১ লাখ ১ হাজার ২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৪৫ লাখ ৮৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৩ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৩৬.০৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬১.০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৯২.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৭ টির, কমে ৯২ টির এবং অপরিবর্তিত রয় ১৮০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৭.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৯৬ লাখ ৬১ হাজার ২৩৯টি শেয়ার ৯৪ হাজার ২৪৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৯২ কোটি ১৪ লাখ ২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫২ কোটি ৩১ লাখ ৮৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৫.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫০৮.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯ টির, কমেছে ৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০০ টির।  আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৪০৫ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩ কোটি ৮৮ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৫২ লাখ ৫ হাজার ৬২ টাকা।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments