
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রুপালি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ১৭.২৮ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৮৩ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন লেনদেন হয় ৩ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ১৫.৮৬ শতাংশ। এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বচ্চো ৮.৬২ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান এবং কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments