
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১ জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৭১ কোটি ৪৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ৬৫ কোটি ২৮ লাখ ২ হাজার টাকা লেনদেন হয় এবং অলিম্পিক এক্সেসরিস লিমটেড ৫২ কোটি ২৯ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, খুলনা প্রিন্টিং, ইন্ট্রাকো রিফুয়েলিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments