
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বীমা খাতের কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নয় গুণ বেশি জমা পড়েছে।
তথ্যমতে, আইপিওর মাধ্যমে কোম্পানিটির ১৬ কোটি টাকা মূলধন উত্তলনের জন্য ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করবে। এর বিপরীতে নয় গুণের বেশি আবেদন জমা পড়েছে। এতে ৪৪৫ জন যোগ্য বিনিয়োগকারী আবেদন করেছেন।
তথ্য অনুসারে, বিএসইসির নির্দেশনা মোতাবেক কোম্পানিটির আইপিওতে আবেদনের জন্য প্রত্যেক দেশী বিনিয়োগকারীকে তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। আর অনাবাসী বাংলাদেশীদের বিনিয়োগ থাকতে হবে ন্যূনতম ১ লাখ টাকা। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকার মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যার অভিহিত মূল্য ১০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments