মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমারা গেছেন হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান
spot_img
spot_img

মারা গেছেন হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মারা গেছেন হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান। ‘ক্যাডিশ্যাক’ এবং ‘ট্রন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি লাভ করেন। অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি লস অ্যাঞ্জেলেস টাইমসকে নিশ্চিত করেছে ফ্লোরিডার পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

লস অ্যাঞ্জেলেস টাইমসের খবর অনুযায়ী, অভিনেত্রী মরগান প্রাকৃতিক কারণে মারা গেছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা। তবে ঠিক কখন মৃত্যু হয়েছে তার, সেটি জানাতে পারেননি কর্মকর্তারা।

অভিনেত্রী সিন্ডি মরগান বেড়ে উঠেছেন শিকাগোতে। ক্যারিয়ারের শুরুতে মডেল হিসেবে সবার দৃষ্টি কাড়েন। আইরিশ স্প্রিং সাবানের বিজ্ঞাপনে অভিনয় তাকে দর্শকপ্রিয়তা এনে দেয়। ১৯৮০ সালে রাঞ্চি হিট সিনেমা ‘ক্যাডিশ্যাক’-এ অভিনয়ে করে ফিচার ফিল্মে অভিষেক হয় সিন্ডি মরগানের। চেভি চেজ ও রডনি ডেঞ্জারফিল্ডের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। হ্যারল্ড রামিস পরিচালিত এই সিনেমা ছিল অভিনেত্রীর প্রথম সিনেমা।

তাছাড়া ‘দ্য লাভ বোট’, ‘ভেগাস’, ‘চিপস’-এ তিনি অভিনয় করেন। তবে ১৯৮২ সালের ‘ট্রন’ ছবিতে তাকে দেখা গেছে মূল চরিত্রে। এই ছবিতে তার অভিনয় প্রশংসা ও খ্যাতি এনে দিয়েছিল। এতে তিনি লোরা নামে একজন কম্পিউটার প্রোগ্রামার এবং ইরোরি নামে একজন ডিজিটাল প্রতিরূপে অভিনয় করেছিলেন।

‘ম্যাটলক’, ‘ফ্যালকন ক্রেস্ট’, ‘চিপস’ ও ‘দ্য ল্যারি স্যান্ডার্স শো’সহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments