বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওবেষ্ট হোল্ডিংসের আইপিও পদ্ধতি বাতিল চেয়ে আদালতে রিট
spot_img
spot_img

বেষ্ট হোল্ডিংসের আইপিও পদ্ধতি বাতিল চেয়ে আদালতে রিট

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) প্রক্রিয়ায় থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) যে কোনো সংখ্যক শেয়ারের জন্য আবেদন করার সুযোগ বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন হয়েছে। আজ বুধবার (১০ জানুয়ারি) আরিফ উল্লাহ নামের একজন বিনিয়োগকারী এই রিট করেছেন।

আবেদনে কোম্পানিটির আইপিওর আবেদনের ক্ষেত্রে আগের পদ্ধতি তথা প্রতি বিনিয়োগকারীর ক্ষেত্রে সর্বনিম্ন ও সর্বোচ্চ একই সংখ্যক শেয়ারের জন্য আবেদন করার পদ্ধতি বহাল রাখার আবেদন করা হয়েছে। এতে বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তার ক্ষমতাবলে শর্ত শিথিল করে কোম্পানিটির আইপিওতে আবেদনের ক্ষেত্রে বিশেষ যে সুযোগ দেওয়া হয়েছে, তাতে সাধারণ, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন।

রিট আবেদনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, সংস্থাটির সহকারী পরিচালক জনি হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এবং বেস্ট হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।

ঘোষিত সূচি অনুসারে, আগামী ১৪ জানুয়ারি বেস্ট হোল্ডিংসের আইপিওর আবেদন জমা নেওয়া শুরু হবে। এটি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে। নিলামে যোগ্য বিনিয়োগকারী তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫ টাকা দরে ২ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার শেয়ার বিক্রি করা হয়েছে। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ারের দর নির্ধারিত হয়েছে ২৪ টাকা।

অনিবাসী বাংলাদেশীসহ সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিওতে সংরক্ষিত আছে ৭ কোটি ৯৭ লাখ ২৩ হাজার শেয়ার।

প্রথমে বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদন জমা নেওয়া সময়সূচি ঘোষণা করা হয়েছিল ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি। পরে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় তা পরিবর্তন করে ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়।

আইপিওতে ন্যূনতম আবেদনের ন্যুনতম পরিমাণ নির্ধারণ করা হয় ১০ হাজার টাকা। তবে সর্বোচ্চ আবেদনের সুযোগ রাখা হয় ১০ হাজার টাকার গুণিতম যে কোনো সংখ্যা। তবে এই বিষয়টির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments